আগামী মাসেই শারাপোভার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়েছিলেন মারিয়া শারাপোভা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন। পক্ষে যাক কিংবা বিপক্ষে, অক্টোবরের শুরুতেই আপিলের রায় ঘোষণা করবেন ক্রীড়ার সর্বোচ্চ আদালত। প্রথম সপ্তাহেই রায় ঘোষণা করা হবে বলে গত মঙ্গলবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। ডোপ টেস্টে ‘পজিটিভ’ হয়ে গত মার্চ থেকেই নিষিদ্ধ রুশ টেনিস তারকা শারাপোভা। এএফপি।