আগে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটুর জন্য বারবার ফসকে যাচ্ছে শিরোপাটা। গত ছয়বারের চারবারই সেমিফাইনালে খেলেছেন। অ্যান্ডি মারে অস্ট্রেলিয়া থেকে এবার নিশ্চয়ই খালি হাতে ফিরতে চাইবেন না! কিন্তু এমন হতে পারে এবার অস্ট্রেলিয়ান ওপেনের মাঝপথেই ফিরে এলেন! স্ত্রী কিম সিয়ার্স সন্তানসম্ভবা, যেকোনো সময়েই অনাগত সন্তান চলে আসতে পারে। মারে মনে মনে তৈরি, সে রকম খবর পেলেই সোজা উড়াল দেবেন ইংল্যান্ডে। কিন্তু তখন যদি টুর্নামেন্ট শেষ না হয়? মারে স্পষ্ট জানিয়ে দিলেন, ফাইনাল হলেও তাঁর কোনো দ্বিধা থাকবে না। আর খেলার চেয়ে পরিবারটাই এই ব্রিটিশের কাছে আগে। তার ওপর প্রথম সন্তান বলে কথা! এএফপি।