আজ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনে এটি নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারের চতুর্থ ফাইনাল, উন্মুক্ত যুগে যা কোনো ‘জুটি’র রেকর্ড।
মেলবোর্ন পার্কে মারের ফাইনাল ভাগ্য খুবই খারাপ, জোকোভিচের বিপক্ষে আগের তিনটি ফাইনালের একটিতেও জিততে পারেননি মারে।
অস্ট্রেলিয়ান ওপেনের বাইরে মারের বিপক্ষে গ্র্যান্ড স্লামের ফাইনাল জিততে পারেননি জোকোভিচ। খেলেছেনই অবশ্য দুটি—২০১২ ইউএস ও ২০১৩ উইম্বলডনে।
এটিপি সার্কিটে দুজনের ৩০ বার সাক্ষাতের ২১টিই জিতেছেন জোকোভিচ।
ফাইনালে ওঠার পথে জোকোভিচ ৩টি সেট হেরেছেন। মারে হেরেছেন ৪টি। সেমিফাইনালে জিততে পাঁচ সেট খেলতে হয়েছে মারেকে। ফাইনালের আগে জোকোভিচের চেয়ে এক দিন কম বিশ্রামও পেয়েছেন তিনি।