প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়নরা পাবে ৩১ লাখ ডলার প্রাইজমানি, রানার্সআপরা পাবে সাড়ে ১৫ লাখ ডলার করে।
এবার টুর্নামেন্টজুড়ে ব্যবহৃত হবে ৪৮ হাজার বল।
সর্বশেষ অস্ট্রেলীয় হিসেবে ১৯৭৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ একক জেতেন মার্ক এডমন্ডসন।
সব মিলিয়ে সবচেয়ে বেশি ছয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রয় এমারসন। অস্ট্রেলীয় টেনিস গ্রেটের সবগুলো শিরোপাই অপেশাদার যুগের।
সর্বকনিষ্ঠ পুরুষ একক চ্যাম্পিয়ন কেন রোজওয়েল (১৮ বছর ২ মাস, ১৯৫৩) ১৯৭২ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়ে গড়েন সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও।