আজ শুরু ইউএস ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচ,অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস,রাফায়েল নাদাল
নোভাক জোকোভিচ,অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস,রাফায়েল নাদাল

আজ শুরু হচ্ছে ইউএস ওপেন। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোর বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে বসছে বছরের শেষ গ্র্যান্ড স্লামের ১৩৬তম আসর। দুই সপ্তাহের দীর্ঘ লড়াই শুরুর আগে ইউএস ওপেনের ইতিহাস ও বর্তমান নিয়ে আজকের আয়োজন।

কোর্টে নামার আগে

আমি শতভাগ ফিট নই

নোভাক জোকোভিচ

প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে

অ্যান্ডি মারে

এ মুহূর্তে আমি শুধু এক একটি দিন নিয়েই ভাবছি

সেরেনা উইলিয়ামস

আপনি যদি ইউএস ওপেন নিয়ে রোমাঞ্চিত না হন, তবে আপনি কোনো টেনিস খেলোয়াড়ই নন

রাফায়েল নাদাল

১৯৯৮ সালের পর এই প্রথম ইউএস ওপেনে নেই রজার ফেদেরার।

অবসর নেওয়ায় এবার নেই মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ফ্লাভিয়া পেনেত্তা।

পুরুষ ও নারী মিলিয়ে সবচেয়ে বেশি ১১৫টি ম্যাচ খেলেছেন যুক্তরাষ্ট্রের জিমি কনর্স। এই ১১৫ ম্যাচের ৯৮টিতেই জিতেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন।

১১

সব মিলিয়ে ১১ বার ইউএস ওপেন জিতেছেন উইলিয়ামস বোনেরা। সেরেনা একক জিতেছেন ৬ বার, ভেনাস ২ বার। দুজনে মিলে দ্বৈতে জিতেছেন ২ বার। সেরেনা মিশ্র দ্বৈতও জিতেছেন একবার।

শীর্ষ পাঁচ বাছাই

 পুরুষ

১.   নোভাক জোকোভিচ

    সার্বিয়া

২.   অ্যান্ডি মারে

    গ্রেট ব্রিটেন

৩.  স্তানিসলাস ভাভরিঙ্কা

    সুইজারল্যান্ড

৪.   রাফায়েল নাদাল

    স্পেন

৫.  মিলোস রাওনিচ

    কানাডা

 মহিলা

১.   সেরেনা উইলিয়ামস

    যুক্তরাষ্ট্র

২.   অ্যাঞ্জেলিক কারবার

    জার্মানি

৩.  গারবিনিয়ে মুগুরুজা

    স্পেন

৪.   আগ্নিয়েস্কা রাদভানস্কা

    পোল্যান্ড

৫.  সিমোনা হালেপ

    রোমানিয়া

১৬

উন্মুক্ত যুগে উইম্বলডন জয়ের পর একই বছরে ইউএস ওপেনও জিতেছেন ১৬ জন খেলোয়াড়। এঁদের আটজন পুরুষ, আটজন নারী।

বৈপরীত্য

মেয়েদের এককে গত ১৮ বছরে ৯ বার শিরোপা জিতলেও ছেলেদের বিভাগে ২০০৩ সালের পর চ্যাম্পিয়ন হতে পারেনি স্বাগতিক যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা।

২৯

পুরো ক্যারিয়ারে ২৯ বার ইউএস ওপেনে অংশ নিয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা (১৯৭৩-২০০৬)। ২০০৬ সালে ৫০ বছর বয়সে মিশ্র দ্বৈত জেতা নাভ্রাতিলোভা একক জিতেছেন ৪ বার, দ্বৈত ৯ বার ও মিশ্র দ্বৈত ৩ বার।

সবচেয়ে বেশি একক শিরোপা

পুরুষ

বিল টিলডেন, বিল লার্নড ও রিচার্ড সিয়ার্স (যুক্তরাষ্ট্র) ৭

রজার ফেদেরার (সুইজারল্যান্ড)

পিট সাম্প্রাস ও জিমি কনর্স (যুক্তরাষ্ট্র) ৫*

জন ম্যাকেনরো (যুক্তরাষ্ট্র) ৪

মহিলা

৮ মোলা ম্যালরি (যুক্তরাষ্ট্র-নরওয়ে)

৭ হেলেন উইলস মুডি (যুক্তরাষ্ট্র)

৬* ক্রিস এভার্ট, সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)

* উন্মুক্ত যুগের রেকর্ড

৮

পুরুষ এককে টানা সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন দুজন—বিল টিলডেন (১৯১৮-২৫) ও ইভান লেন্ডল (১৯৮২-৮৯)। মেয়েদের এককে সর্বোচ্চ ছয়বার টানা ফাইনাল খেলেছেন দুজন—পলিন বেৎজ (১৯৪১-৪৬) ও ক্রিস এভার্ট (১৯৭৫-৮০)।

সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন

পিট সাম্প্রাস (১৯৯০)

১৯ বছর ২৮ দিন

ট্রেসি অস্টিন (১৯৭৯)

১৬ বছর ৮ মাস ২৮ দিন

সবচেয়ে বেশি বয়সী চ্যাম্পিয়ন

বিল লার্নড (১৯১১)

৩৮ বছর ৮ মাস ৩ দিন

মোলা ম্যালরি (১৯২৬)

৪২ বছর ৫ মাস ২৭ দিন

৯

ইউএস ওপেনের পুরুষ খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ নয়টি শিরোপা জিতেও তেমন আলোচিত নন বব ব্রায়ান। যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় সব শিরোপাই জিতেছেন দ্বৈতে (৫টি দ্বৈত, ৪টি মিশ্র দ্বৈত), কারণ এটাই। তাঁর চেয়ে বেশি শিরোপা জিতেছেন শুধু বিল টিলডেন (১৬) ও রিচার্ড সিয়ার্স (১৩)।

১৫

১৯৯৯ সালে প্রথম ইউএস ওপেন জেতেন সেরেনা উইলিয়ামস, শেষটি ২০১৪ সালে। সবচেয়ে বেশি বছরের ব্যবধানে ইউএস জয়ের রেকর্ড এটা।

৩৫ লাখ

এবার পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়নরা ৩৫ লাখ মার্কিন ডলার (প্রায় ২৭ কোটি ৪০ লাখ টাকা) করে প্রাইজমানি পাবেন। রানারআপরা পাবেন সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার।