আজ শুরু উইম্বলডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল ইংল্যান্ড ক্লাবে আজ শুরু উইম্বলডনের ১২৯তম আসর

কী, কখন
ঘাসের কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট।
১৮৭৭ সালে ২২ জন পুরুষ প্রতিযোগীকে নিয়ে হয় প্রথম টুর্নামেন্ট।
মহিলা একক এবং পুরুষ দ্বৈত অন্তর্ভুক্ত ১৮৮৪ সালে।
১৯৮৬ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টে ব্যবহৃত হয় হলুদ বল।
১৯২২ সালের আগ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখতে খেলতেন শুধু ফাইনালে।
পোশাকের স্বীকৃত রং সাদা। তবে এখন সাদার কাছাকাছি অন্য হালকা রঙের পোশাকও পরেন প্রতিযোগীরা।

শীর্ষ পাঁচ বাছাই
পুরুষ
১. নোভাক জোকোভিচ
সার্বিয়া
২. রজার ফেদেরার
সুইজারল্যান্ড
৩. অ্যান্ডি মারে
গ্রেট ব্রিটেন
৪. স্তানিসলাস ভাভরিঙ্কা
সুইজারল্যান্ড
৫. কেই নিশিকোরি
জাপান
মহিলা
১. সেরেনা উইলিয়ামস
যুক্তরাষ্ট্র
২. পেত্রা কেভিতোভা
চেক প্রজাতন্ত্র
৩. সিমোনা হালেপ
রোমানিয়া
৪. মারিয়া শারাপোভা
রাশিয়া
৫. ক্যারোলিন ওজনিয়াকি
ডেনমার্ক

ইভানিসেভিচ–রূপকথা
২০০১ উইম্বলডনে ১২৫তম র্যা ঙ্কধারী গোরান ইভানিসেভিচ ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসেই শিরোপা জেতেন।

দীর্ঘতম
টেনিসের দীর্ঘতম ম্যাচের সাক্ষী উইম্বলডন। ২০১০ সালে জন ইসনার ও নিকোলাস মাহুতের প্রথম রাউন্ডের ম্যাচটি শেষ হতে লেগেছিল ১১ ঘণ্টা ৫ মিনিট। মোট গেম হয়েছিল ২০৯টি। সময় ও গেম—দুই দিক থেকেই এটি টেনিসের দীর্ঘতম ম্যাচ।

পুরুষ এককে সবচেয়ে বেশি ৭টি টুর্নামেন্ট জিতেছেন তিনজন—উইলিয়াম রেনশ, পিট সাম্প্রাস ও রজার ফেদেরার।
মহিলা এককে সবচেয়ে বেশি ৯টি শিরোপ জিতেছেন মার্টিনা নাভ্রাতিলোভা।

এবার জিতলে সর্বোচ্চ ৮ বার উইম্বলডন জয়ের রেকর্ড গড়বেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার

সবচেয়ে বেশি ১২টি ফাইনাল খেলেছেন নাভ্রাতিলোভা। টানা ৯টি ফাইনাল খেলার রেকর্ডও তাঁর।
পুরুষ এককে সবচেয়ে বেশি ৯ বার ফাইনাল খেলেছেন রজার ফেদেরার।
উন্মুক্ত যুগে উইম্বলডন জেতা প্রথম ব্রিটিশ অ্যান্ডি মারে।

পুরুষ বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন বরিস বেকার (১৯৮৫)—১৭ বছর ২২৭ দিন।
মহিলা বিভাগে সবকনিষ্ঠ চ্যাম্পিয়ন ব্রিটেনের লটি ডড (১৮৮৭)—১৫ বছর ২৮৫ দিন।
সবচেয়ে বেশি ৩২৬টি ম্যাচ খেলার রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার।