আজ শুরু উইম্বলডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল ইংল্যান্ড ক্লাবে আজ শুরু উইম্বলডনের ১৩০তম আসর
উইম্বলডন শুরু হয় ১৮৭৭ সালে। প্রথম সাত বছরে শুধু পুরুষেরাই অংশ নিয়েছেন।
মহিলা একক শুরু ১৮৮৪ সালে।
১৯৮৬ সালে প্রথমবারের মতো ব্যবহৃত হয় হলুদ বল।
১৯২২ সাল পর্যন্ত চ্যাম্পিয়নরা পরের আসরে সরাসরি ফাইনালে খেলতেন।
মেয়েদের এককে সবচেয়ে বেশি ৯ বার চ্যাম্পিয়ন হয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। মেয়েদের এককে টানা শিরোপা জয়ের রেকর্ডও নাভ্রাতিলোভার। ১৯৮২ থেকে ১৯৮৭ পর্যন্ত টানা ৬ বার চ্যাম্পিয়ন হন নাভ্রাতিলোভা।
এবারের শীর্ষ পাঁচ বাছাই
পুরুষ
১. নোভাক জোকোভিচ
সার্বিয়া
২. অ্যান্ডি মারে
গ্রেট ব্রিটেন
৩. রজার ফেদেরার
সুইজারল্যান্ড
৪. স্তানিসলাস ভাভরিঙ্কা
সুইজারল্যান্ড
৫. কেই নিশিকোরি
জাপান
মহিলা
১. সেরেনা উইলিয়ামস
যুক্তরাষ্ট্র
২. গারবিনিয়ে মুগুরুজা
স্পেন
৩. আগ্নিয়েস্কা রাদভানস্কা
পোল্যান্ড
৪. অ্যাঞ্জেলিক কারবার
জার্মানি
৫. সিমোনা হালেপ
রোমানিয়া

পুরুষ এককে সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন যুক্তরাজ্যের উইলিয়াম রেনশ, যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাস ও সুইজারল্যান্ডের রজার ফেদেরার।
২০০১ সালে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসে চ্যাম্পিয়ন হয়েছিলেন এটিপি র্যা ঙ্কিংয়ের ১২৫তম খেলোয়াড় গোরান ইভানিসেভিচ। ক্রোয়াট তারকার চেয়ে কম র্যা ঙ্কিংধারী আর কেউ উইম্বলডন জিততে পারেননি।
সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন
পুরুষ বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন বরিস বেকার (১৯৮৫)—১৭ বছর ২২৭ দিন।
মেয়েদের বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন লোটি ডড (১৮৮৭)
১৫ বছর ২৮৫ দিন।
উইম্বলডন একক সবচেয়ে বেশি জিতেছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা (পুরুষ ৩৩ বার, নারী ৫৬ বার)।
১৮৮১ থেকে ১৮৮৬ পর্যন্ত রেকর্ড টানা ৬ বার পুরুষ এককের শিরোপা জেতেন উইলিয়াম রেনশ। উন্মুক্ত যুগে টানা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন সুইডেনের বিয়ন বোর্গ (১৯৭৬-৮০) ও রজার ফেদেরার (২০০৩-০৭)।
৫৪,২৫০
এবারের টুর্নামেন্টে ৫৪,২৫০টি বল
ব্যবহৃত হবে।
১১ ঘণ্টা ৫ মিনিট
২০১০ সালে জন ইসনার ও নিকোলাস মাহুতের প্রথম রাউন্ডের ম্যাচের সময়। ২০৯ গেমের ম্যাচে ইসনার জিতেছিলেন ৬-৪, ৩-৬, ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/৩), ৭০-৬৮ গেমে। সময় ও গেম দুই হিসাবেই টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচ এটি।