আজ শুরু বিজয় দিবস টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাস ডিসেম্বরে নির্ধারিত বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট এবার হচ্ছে জানুয়ারিতে। রমনা টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু বিজয় দিবস টেনিসে এবার সর্বোচ্চ ২ লাখ ৩২ হাজার টাকার প্রাইজমানি থাকছে। এককে চ্যাম্পিয়ন পাবেন ২৫ হাজার, রানার্সআপ ১৫ হাজার। এবারের টুর্নামেন্টে পুরুষ একক, দ্বৈত, মহিলা একক ও দ্বৈতে অংশ নেবেন শতাধিক খেলোয়াড়। তবে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-৮ বছর বয়সী ছেলেমেয়েদের বিভাগেও খেলা হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি।