প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক জয়েই ফ্রেড পেরি, কেন রোজওয়েল, জিমি কনর্স, ইভান লেন্ডল ও আন্দ্রে আগাসিকে পেছনে ফেলে দিলেন নোভাক জোকোভিচ। পরশু উইম্বলডন ফাইনালে রজার ফেদেরারকে হারিয়েই টেনিস কিংবদন্তিদের ছাড়িয়ে গেলেন ‘জোকার’ জোকোভিচ। ৯টি গ্র্যান্ড স্লাম হলো তাঁর, লেন্ডল-আগাসিরা জিতেছিলেন ৮টি করে। ছেলেদের বিভাগে জোকোভিচের চেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন সাতজন। ১৭টি গ্র্যান্ড স্লাম নিয়ে সবার ওপরে সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ১৪টি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাস ও স্পেনের রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার রয় এমারসন জিতেছেন ১২টি। ১১টি গ্র্যান্ড স্লাম আছে অস্ট্রেলিয়ার রড লেভার ও সুইডেনের বিয়ন বোর্গের। ১০টি গ্র্যান্ড স্লাম জিতে জোকোভিচের ঠিক ওপরে যুক্তরাষ্ট্রের বিল টিলডেন।