স্তানিসলাস ভাভরিঙ্কা-লি না, রাফায়েল নাদাল-মারিয়া শারাপোভা, নোভাক জোকোভিচ-পেত্রা কেভিতোভা, মারিন চিলিচ-সেরেনা উইলিয়ামস। চার গ্র্যান্ড স্লামে আট চ্যাম্পিয়ন। ২০১৪ সালটা ফিরিয়ে নিয়ে এল ১৯৯৮ সালের স্মৃতি। এবারের আগে সেই ১৯৯৮ সালেই সর্বশেষ আটজন ভিন্ন চ্যাম্পিয়নকে দেখেছিল গ্র্যান্ড স্লাম টেনিস। সেবার গ্র্যান্ড স্লামে ক্রমানুযায়ী চ্যাম্পিয়ন হয়েছিলেন পিওতর কোর্দা-মার্টিনা হিঙ্গিস, কার্লোস ময়া-আরাঞ্চা সানচেজ ভিকারিও, পিট সাম্প্রাস-ইয়ানা নভোতনা ও প্যাট্রিক রাফটার-লিন্ডসে ড্যাভেনপোর্টরা। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর আর মাত্র একবারই চারটি গ্র্যান্ড স্লামে আট চ্যাম্পিয়ন দেখেছে টেনিস। ১৯৯০ সালে ইভান লেন্ডল-স্টেফি গ্রাফ, আন্দ্রেস গোমেজ-মনিকা সেলেস, স্টেফান এডবার্গ-মার্টিনা নাভ্রাতিলোভা ও পিট সাম্প্রাস-গ্যাব্রিয়েলা সাবাতিনিরা হয়েছিলেন চ্যাম্পিয়ন।