প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী ঘোষণা দেবেন আনা ইভানোভিচ? পরশু এই প্রশ্নের জন্ম দিয়েছিল সার্বিয়ান তারকার এক টুইট, ‘প্রিয় ভক্ত-সমর্থকেরা। আগামীকাল ব্রিটিশ সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) আমার ফেসবুকে চোখ রাখুন। আমি গুরুত্বপূর্ণ কিছু সরাসরি আপনাদের জানাব।’ কারও কারও ধারণা ছিল, তাঁর গর্ভে সাবেক জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগারের সন্তান—এটাই জানাবেন। কারও ধারণা, হয়তো টেনিস ছাড়ার ঘোষণাটাই দিয়ে দেবেন। কদিন আগেই ২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এএসবি ক্ল্যাসিক টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ২৯ বছর বয়সী সার্বিয়ান। শেষ পর্যন্ত হিসাব মিলেছে দ্বিতীয় পক্ষের। কাল ফেসবুকে ভিডিও বার্তায় টেনিস ছাড়ার ঘোষণাই দিলেন মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর। চোটের সঙ্গে পেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত ইভানোভিচের। বিবিসি।