আন্তর্জাতিক জুনিয়র টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা টেনিস কমপ্লেক্সে গতকাল থেকে শুরু হয়েছে আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) অনূর্ধ্ব-১৮ টেনিস প্রতিযোগিতা। এতে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, হংকং, চীনা তাইপে, চীন, কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ফিলিপাইন, হল্যান্ড, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের ৪৫ জন বালক ও ৩০ জন বালিকা। প্রতিযোগিতা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন।