আবার চোট শারাপোভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত উইম্বলডনের পর থেকেই পায়ের চোট নিয়ে কোর্টের বাইরে ছিলেন মারিয়া শারাপোভা। চোট কাটিয়ে উহান ওপেনে ফিরলেও পুরো একটি ম্যাচও খেলতে পারলেন না। চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ত্রিৎসোভার বিপক্ষে খেলার সময় এবার হাতের চোট নিয়ে কোর্ট থেকে উঠে যেতে হলো রুশ টেনিস তারকাকে। প্রথম দুই সেট শেষে সমতায় ছিল ম্যাচটি। ম্যাচ ছেড়ে দেওয়ার আগে তৃতীয় সেটে ২-১ গেমে এগিয়ে ছিলেন শারাপোভাই। এএফপি।