আবারও জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঢিলে দুই পাখি শিকার হয়ে গেছে নোভাক জোকোভিচের। টমাস বার্ডিচকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে লন্ডন এটিপি মাস্টার্সের সেমিফাইনালে তো উঠেছেনই, নিশ্চিত করেছেন এই বছরেও থাকবেন এক নম্বর। এখানেই থামেননি, কাল জাপানের কেই নিশিকোরিকে ৬-১, ৩-৬, ৬-০ গেমে হারিয়ে উঠে গেছেন ফাইনালেও। গত চার বছরে তিনবারই জোকোভিচ সবার ওপরে থেকেই বছর শেষ করেছেন। অন্তত তিনবার এই কীর্তি গড়ে দেখিয়েছেন আর মাত্র ছয়জন টেনিস খেলোয়াড়। রজার ফেদেরার ও স্তানিস্লাস ভাভরিঙ্কার অন্য সেমিফাইনালটিও কাল হয়ে যাওয়ার কথা। এএফপি।