আবারও পেস-হিঙ্গিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৬ বছর আগের ইতিহাসটাকে ফিরিয়ে আনলেন লিয়েন্ডার পেস-মার্টিনা হিঙ্গিস জুটি। গত পরশু ইউএস ওপেনের ফাইনালে জিতে এক মৌসুমে মিশ্র দ্বৈতে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের নতুন রেকর্ড গড়েছেন এই ইন্দো-সুইস জুটি। উইম্বলডন ও অস্ট্রেলিয়া ওপেনে জয়ী পেস-হিঙ্গিস জুটি ফাইনালে ৬-৪, ৩-৬, ১০-৭ সেটে হারিয়েছেন স্যাম কুয়েরি ও বেথানি মাতেক-স্যান্ডসকে। এক মৌসুমে মিশ্র দ্বৈতে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের সর্বশেষ ঘটনাটি ১৯৬৯ সালে, সেবার জিতেছিলেন মার্টি রিসেন-মার্গারেট কোর্ট জুটি। এএফপি।