প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি শুধু ভারতের টেনিস-রানিই নন, রূপে-সৌন্দর্যে রুপালি পর্দার রানি হওয়ারও যোগ্য। বলা হচ্ছে সানিয়া মির্জার কথা। না, তিনি নতুন করে কোনো বলিউডের ছবিতে ডাক পাননি। তবে শিগগিরই র্যাম্পে হাঁটতে দেখা যাবে সানিয়া মির্জাকে। বুধবার দিল্লিতে শুরু হওয়া দিল্লিতে ‘উইলস লাইফ স্টাইল ইন্ডিয়া ফ্যাশন উইকে’ ডিজাইনার রিতু কুমারের শো-স্টপার হিসেবে দেখা মিলবে সানিয়ার। দুই বছর আগে মুম্বাইয়েও একটি র্যাম্পে হেঁটেছিলেন তিনি। ‘নাচ বালিয়ে’ নামের একটি রিয়েলিটি শোতেও দেখা গিয়েছিল একবার। ইউএস ওপেনে মিশ্র দ্বৈতের পর সম্প্রতি এশিয়ান গেমসেও মিশ্র দ্বৈতের সোনা জিতেছেন ভারতের এই টেনিস তারকা। সানিয়ার যে সুসময় চলছে তা না বললেও চলছে। এনডিটিভি।