আবারও শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে মারিয়া শারাপোভা নিজের নামটি জড়িয়েছিলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে। কিন্তু গত মার্চে ডোপ পরীক্ষায় ‘পজিটিভ’ হওয়ার কথা স্বীকার করার পর তাঁর সঙ্গে সম্পর্কচ্ছেদ করে জাতিসংঘ। নতুন বছরের এপ্রিলেই ১৫ মাসের নিষেধাজ্ঞা শেষ হবে শারাপোভার। পেশাদার টেনিস সার্কিটে ফেরার সঙ্গে সঙ্গে ইউএনডিপির শুভেচ্ছাদূতের পদটিও রুশ টেনিস তারকা ফিরে পাবেন। রয়টার্স।