আবারও সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা হওয়ার এই এক বিপদ! ছোট-বড়, ভালো-খারাপ, সবকিছুই হয়ে যায় সংবাদ শিরোনাম। জানা ব্যাপারটিই আবারও নতুন করে জানলেন সানিয়া মির্জা। এই কদিন আগে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে মিলে উইম্বলডনের দ্বৈতে শিরোপা জিতে শিরোনাম হয়েছিলেন। মহিলা দ্বৈতের র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েও। এবার যে কারণে খবরে এলেন, সেটি ভারতের এই টেনিস-কন্যার জন্য কিছুটা অস্বস্তিরই। গত সোমবার জুবিলি হিলস এলাকায় গাড়ি তল্লাশি করছিল হায়দরাবাদ পুলিশ। সেখানেই ট্রাফিক আইন না মানার দায়ে জরিমানা গুনতে হলো সানিয়াকে। তাঁর অপরাধ? গাড়ির নম্বর প্লেটটা ঠিক সুনির্দিষ্ট নিয়ম মেনে করা হয়নি। জরিমানার অঙ্কটা অবশ্য কমই—মাত্র ২০০ রুপি! আইএএনএস।