আবারও হার নাদালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিলেন রাফায়েল নাদাল। সেই ক্ষতে প্রলেপ দিতে পারতেন রিও ওপেনেই। গত শনিবার রিও ওপেনের সেমিফাইনালে জিতলেই ক্যারিয়ারের শততম এটিপি টুর্নামেন্টের ফাইনালে উঠতেন স্প্যানিশ টেনিস তারকা। কিন্তু এখানেও পারলেন না নাদাল। র্যা ঙ্কিংয়ের ৪৫ নম্বরে থাকা উরুগুয়ের পাবলো কেভাসের কাছে ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/৩), ৬-৪ গেমে হেরে গেছেন। পুরো ম্যাচে প্রতিপক্ষের ফেরানোর অসাধ্য ৩২টি শট মেরেছেন নাদাল, যেখানে কেভাসের উইনার ছিল ৪৮টি! ‘আনফোর্সড এরর’ও দুজনই পাল্লা দিয়ে করেছেন—নাদালের ৩৩টি, কেভাসের ৪টি বেশি। এএফপি।