আরেক 'অঘটনে' বিদায় ফেদেরারেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন উদযাপন চিলিচকেই মানায় ছবি: রয়টার্স।
এমন উদযাপন চিলিচকেই মানায় ছবি: রয়টার্স।

গত নয় বছরের মধ্যে এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে নেই বর্তমান টেনিস দুনিয়ার ‘বড়’ কোনো নাম। নোভাক জকোভিচ আর রজার ফেদেরারের ‘স্বপ্নের ফাইনাল’ যেখানে ছিল আরাধ্য, সেখানে সেমিতে হেরে গেলেন দুই মহাতারকাই। জকোভিচের হারের সংবাদ নিয়েই নিজের সেমিফাইনালটা খেলতে নেমেছিলেন ১৭ গ্র্যান্ডস্লাম বিজয়ী ফেদেরার। কিন্তু তিনিও পেরোতে পারলেন না শেষ চারের বাধাটা। জকোভিচ যেমন হেরে গেছেন ‘অখ্যাত’ জাপানি নিশিকরির কাছে, ঠিক তেমনি ফেদেরার আত্মসমর্পণ করলেন ‘অচেনা’ মারিন চিলিচের কাছে। আজ চিলিচ ফেদেরারকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে।
বিশ্বের চতুর্দশ বাছাই ক্রোয়েশিয়ান চিলিচ এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিলেন সুইস কিংবদন্তি ফেদেরারের বিপক্ষে। জিততে পারেননি একটি ম্যাচও। কিন্তু আজ কোনো এক আসুরিক শক্তি যেন তাঁর ওপর ভর করে বসেছিল। শক্তিশালী সার্ভিস ও ভারী গ্রাউন্ডস্ট্রোকগুলোতে তিনি ফেদেরারকে করে ফেলেন হতবিহ্বল। ৬ ফুট লম্বা চিলিচের আক্রমণগুলোর প্রতি-উত্তরের শক্তিটাই যেন আজ হারিয়ে বসেছিলেন টেনিস-রাজ্যের এই সম্রাট। সূত্র: রয়টার্স।