উইম্বলডনে ফিক্সিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শেষ হওয়া উইম্বলডনের তিনটি ম্যাচ ঘিরে ফিক্সিংয়ের সন্দেহ জেগেছে। এর দুটি বাছাইপর্বের, অন্যটি মূল পর্বের। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দুর্নীতিবিরোধী কমিটি ম্যাচ তিনটি নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে। ম্যাচ তিনটিতে অস্বাভাবিক বাজির ধরন তাদের ভ্রু কুঁচকে দিয়েছে। তবে মূল পর্বে কয়েকটি ম্যাচে চোটের কারণে খেলোয়াড়দের দ্রুতই কোর্ট ছাড়ার বিষয়গুলো নিয়ে দুর্নীতিবিরোধী কমিটির কোনো অভিযোগ নেই। দ্য এজ।