উইম্বলডনের পর মারের প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন। দ্বিতীয় সেটেও টমি রব্রেডোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কেউ ভাবতেও শুরু করেছিলেন গত বছর উইম্বলডনের পর শিরোপা-বুভুক্ষু অ্যান্ডি মারের এবারও হচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত ৫-৭, ৭-৬ (১১/৯), ৬-১ গেমে স্পেনের রব্রেডোকে হারিয়ে এটিপি শেনজেন ওপেন জিতেছেন মারে। গত ১৫ মাসের মধ্যে এটিই স্কটিশ টেনিস তারকার প্রথম শিরোপা। এই জয়ে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফেরাটাও নিশ্চিত হয়েছে মারের। এএফপি।