উইলিয়ামস ভাইয়েরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ‘ছেলে না মেয়ে’ লম্বা ক্যারিয়ারে কখনো এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়নি উইলিয়ামস বোনদের। কিন্তু হতে হলো গত সপ্তাহে! রাশিয়ার এক টিভি টক শোতে ভেনাস-সেরেনাকে ‘দুই উইলিয়ামস ভাই’ বললেন রাশিয়ার টেনিস ফেডারেশনের প্রধান শামিল তারপিসচেভ! সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় টেনিস-বিশ্বে। মহিলা টেনিস খেলোয়াড়দের সংগঠন ডব্লুটিএ কঠোর নিন্দা জানিয়ে তারপিসচেভকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে, সঙ্গে ২৫ হাজার ডলার জারিমানা। মানহানিকর মন্তব্যের জন্য উইলিয়ামস বোনদের কাছে ক্ষমাও চাইতে বলা হয়েছে। তাঁকে ক্ষমা চাইতে বলেছে ইউএস টেনিস অ্যাসোসিয়েশনও। কিন্তু এই যে নিষেধাজ্ঞা, জরিমানা কিংবা ক্ষমা চাওয়ার দাবি—কোনোটার পেছনেই যুক্তি খুঁজে পাচ্ছেন না তারপিসচেভ। তাঁর দাবি, তিনি যা বলেছিলেন সেটা কৌতুকের বেশি নয়! এএফপি।