উডসের হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক করে ফেললেন টাইগার উডস। কাট মিসের হ্যাটট্রিক। ইউএস ও ব্রিটিশ ওপেনে কাট মিস করার পর কাল পিজিএ চ্যাম্পিয়নশিপ থেকেও আগেভাগে বিদায় নিলেন গলফের মহাতারকা। ১৪টি মেজর চ্যাম্পিয়নশিপ জয়ী গলফার দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে চার শট বেশি খেলেছেন। ৩৯ বছর বয়সী উডস বছরের শুরু থেকেই অবশ্য ফর্মের সঙ্গে লড়াই করছেন। এ বছর ১০টি টুর্নামেন্টে অংশ নিয়ে একবারও শীর্ষ দশে জায়গা পাননি র্যাঙ্কিংয়ে ২৭৮ নম্বরে নেমে যাওয়া উডস। এএফপি।