উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৪, ধারও হয়তো অনেকটাই কমে গেছে। তারপরও তো অনেক তরুণ খেলোয়াড়কে হারিয়ে দিচ্ছেন হেসেখেলে! রজার ফেদেরারের এমন সাফল্যের রহস্য কী? কোচিং স্টাফ তো আছেই, সঙ্গে ফেডেক্সের দুই ‘উপদেষ্টার’ সাহায্যও অনেক কাজে এসেছে। ফেদেরারের দুই যমজ মেয়ের বয়স এখন ৬, মুখে কথার খই ফুটছে। বাবার কানে সারাক্ষণ পরামর্শ দিতে থাকে দুজন—‘বাবা, এভাবে খেলো না’, ‘বাবা, এমন খেললে ভালো হবে’। ফেদেরারও বাধ্য ছেলের মতো তাদের কথায় মাথায় নাড়েন, মেয়েদের নির্দেশ তো আর অমান্য করা যায় না! আর বাবা যখন ফেদেরার, মেয়েরা যে এই বয়সেই টেনিস বুঝে উঠতে শুরু করবে, তাতে আশ্চর্য কী! তবে টেনিস কিংবদন্তি দুজনকে যে কোর্টে নিজ থেকে নিয়ে আসবেন না, সেটা আগেই জানিয়েছেন। বড় হলে সন্তানেরাই নিজেদের পথ বেছে নেবে, এটাই চান বাবা। এএফপি।