প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয়বার ডব্লুটিএ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন সেরেনা উইলিয়ামস। প্রথম পাঁচ দফায় সব মিলিয়ে ১২৩ সপ্তাহ শীর্ষে থাকা মার্কিন টেনিস তারকা এবার এক নম্বর স্থানটা ধরে রেখেছেন টানা ১০১ সপ্তাহ ধরে। ২০১৩ সালে ১৮ ফেব্রুয়ারি ষষ্ঠবারের মতো শীর্ষে ওঠা সেরেনা এর আগে সর্বোচ্চ ৫৭ সপ্তাহ শীর্ষে ছিলেন। মেয়েদের টেনিসে টানা ১০০ সপ্তাহের বেশি শীর্ষে থাকা খেলোয়াড় মাত্রই চারজন। সেরেনা চারে। তিনে ১৯৭৬ থেকে ১৯৭৮ সালের মধ্যে টানা ১১৩ সপ্তাহ শীর্ষে থাকা ক্রিস এভার্ট। দুইয়ে মার্টিনা নাভ্রাতিলোভা, ১৯৮২ থেকে ১৯৮৫ পর্যন্ত টানা ১৫৬ সপ্তাহ এক নম্বর ছিলেন তিনি। ১৯৮৭ সালের ১৭ আগস্ট থেকে ১৯৯১ সালের ১০ মার্চ পর্যন্ত টানা ১৮৬ শীর্ষে থেকে সবার ওপরে জার্মানির স্টেফি গ্রাফ।