প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে খেলতে চার্টার্ড বিমানে করে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন লাফ্রান্স। স্বপ্ন ছিল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু রমনা টেনিস কমপ্লেক্সে আইটিএফ জুনিয়র টেনিসের বালিকা এককে কাল কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন ক্যাথেরিন। ভারতের মুসকান গুপ্তা ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তাঁকে। বালিকা এককের সেমিফাইনালে মুসকানের সঙ্গী হয়েছেন স্বদেশি তানিশা কশ্যপ, চীনের জিয়াও উই হু ও জিংগি ওয়াং।
ক্যাথেরিন এককে হারলেও জিতেছেন দ্বৈতের কোয়ার্টার ফাইনালে। কোরিয়ার পার্ক ই মিংয়ের সঙ্গে জুটি গড়ে ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ভারতের গৌরী আগরওয়াল ও রমেশ শর্মা জুটিকে।