
পিট সাম্প্রাসকে ছুঁয়েছিলেন টাইগার উডস। জ্যাক নিকলাসকে ছুঁয়ে ফেললেন রজার ফেদেরার!
ভিন্ন দুই খেলা। কিন্তু টেনিসের মতো গলফেও চারটি ‘মেজর’ টুর্নামেন্ট। টেনিসে বলা হয় গ্র্যান্ড স্লাম, গলফে মেজর। উডস আর রজার ফেদেরার যখন তাঁদের ক্যারিয়ারের সুবর্ণ সময়ে ছুটছিলেন, অনেকে কৌতুক করে বলতেন, কে আগে সাম্প্রাসকে ছোঁবেন দেখা যাক! ২০০৮ সালে উডস ১৪তম মেজরটি জিতে ফেলেন, ফেদেরার সাম্প্রাসকে ছোঁন পরের বছর।
উডস গলফ কিংবদন্তি হওয়ার রাস্তা থেকে ব্যক্তিজীবনের কলঙ্কে জড়িয়ে পথ হারিয়েছেন। তার ছাপ পড়েছে খেলাতেও। উডস আর নিজের সেরা খেলাটা নিয়ে ফিরতেই পারলেন না গলফ কোর্সে। কিন্তু ফেদেরার তাঁর যাত্রা অব্যাহত রেখেছেন। অবশেষে সর্বকালের সর্বোচ্চ মেজর জয়ী নিকলাসকেও ছুঁয়ে ফেললেন এবার।
আর এই জয়ে নিকলাসও উচ্ছ্বসিত। ফেদেরারের সঙ্গে নিজের ছবি পোস্ট করে টুইট করেছেন, ‘অভিনন্দন রজার ১৮ নম্বর গ্র্যান্ড স্লামটি জিতলে। টেনিস ও তোমার ভক্ত হিসেবে চাই, এখানেই থেমো না।’ টুইটার।