এখানেও সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত যুগে চারটি গ্র্যান্ড স্লামেই ন্যূনতম ৫০টি করে ম্যাচজয়ী প্রথম নারী খেলোয়াড়। বছরে ১ কোটি ২০ লাখ ডলার প্রাইজমানি জেতা প্রথম নারী খেলোয়াড়ও তিনি। এমন অনেক ‘প্রথমের’ জন্ম দেওয়া সেরেনা আরও একটা জায়গায় প্রথম হয়ে গেলেন। টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ লাখ। আর কোনো ডব্লুটিএ খেলোয়াড়ের যা নেই। গতকাল বিকেল ৪টা পর্যন্ত আমেরিকান টেনিস তারকার টুইটারে অনুসারীর সংখ্যা ছিল ৫০ লাখ ৫০ হাজার। ২৮ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে ভারতের সানিয়া মির্জা। তিনে রুশ তারকা মারিয়া শারাপোভা, অনুসারীর সংখ্যা ১৭ লাখ ৬০ হাজার। ডব্লুটিএ ওয়েবসাইট।