এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও ঢাকায় হচ্ছে এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা। রমনা টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেবে হংকং, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া ও বাংলাদেশের ৩৫ জন বালক ও ১৪ জন বালিকা। খেলা হবে বালক একক ও দ্বৈত এবং বালিকা একক ও দ্বৈতে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বেঙ্গল পলিমার। কাল ফেডারেশন কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।