প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার রাফায়েল নাদালকে হারিয়ে কাতার ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। এটিপি সার্কিটে সার্বিয়ান তারকার এটি ৬০তম শিরোপা। বর্তমানে খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কেবল রজার ফেদেরার (৮৮) এবং রাফায়েল নাদালই (৬৭) জোকোভিচের চেয়ে বেশি শিরোপা জিতেছেন। আর বর্তমানের সীমারেখা তুলে নিলে এ তালিকায় সবার ওপরে আমেরিকার জিমি কোনর্স। এই বাঁহাতি জিতেছেন ১০৯টি শিরোপা। ৯৪টি শিরোপা নিয়ে এর পর আছেন ইভান লেন্ডল। তিন ও পাঁচে থাকা ফেদেরার ও নাদালের মাঝে জন ম্যাকেনরো; ৭৭টি শিরোপা তাঁর। ৬ নম্বরে যৌথভাবে দুজন—পিট সাম্প্রাস (৬৪) ও বিয়ন বোর্গ (৬৪)। গুইলার্মো ভিলাস জিতেছেন ৬২টি। আন্দ্রে আগাসির শিরোপা জোকোভিচের সমান—৬০।