এবার শারাপোভাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার কথা ছিল ঘরের মেয়ে লি নার। তিনি তো অবসরই নিয়ে নিলেন। প্রথম ম্যাচের মাঝখানে অসুস্থতার কারণে বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামসও। কাল আরেকটি ‘কোর্টের’ অঘটন প্রথমবারের মতো আয়োজিত উহান ওপেনকে করে দিল আরও বিবর্ণ! সুইজারল্যান্ডের তিমেয়া বাচিনস্কির কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়লেন মারিয়া শারাপোভা। র্যা ঙ্কিংয়ের ৬১ নম্বর খেলোয়াড় বাচিনস্কি ম্যাচটা জিতে নিয়েছেন ৭-৬ (৭-৩), ৭-৫ গেমে। এএফপি।