এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসের বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপাইনের মাইকেল ফ্রান্সিস ইলা। রমনা টেনিস কমপ্লেক্সে মাইকেল হারিয়েছে বাহরাইনের আলী দেওয়ানিকে। এককের পর দ্বৈতেও চ্যাম্পিয়ন মাইকেল। আলী দেওয়ানির সঙ্গে জুটি বেঁধে তারা হারিয়েছে বাংলাদেশের হৃদয় হাসান ও সৈকত শাহরিয়ার জুটিকে। আজ বালিকা এককের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের ফাবিহা লামিসা ও শ্রীলঙ্কার অদিত্ত করুণারত্ন।