এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদক রমনা টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্ট। অংশ নিচ্ছে বাহরাইন, শ্রীলঙ্কা, ভারত, কোরিয়া, হংকং, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের ৪০ জন খেলোয়াড়। সাধারণত দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ খুব কমই পেয়ে থাকে বাংলাদেশের খেলোয়াড়েরা। এই টুর্নামেন্টকে তাই র্যা ঙ্কিং বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখেন আয়োজকেরা। খেলা হবে বালক ও বালিকা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে। ফাইনাল ১৯ সেপ্টেম্বর।