প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সপ্তাহেই ব্রিটিশ টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে ৫০০ ম্যাচ জয়ের মাইলফলক ছুঁয়েছেন। পুরুষ টেনিসে পাঁচ শর মাইলফলক-ছোঁয়া খেলোয়াড়ের সংখ্যা নেহাত কম নয়। মারেকে ধরে সংখ্যাটা ৪৬। এখনো টেনিস খেলছেন এমন খেলোয়াড়ই আছেন ৯ জন। ১০১২টি জয় নিয়ে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে রজার ফেদেরার। বর্তমান খেলোয়াড়দের মধ্যে সাবেকদেরও মিলিয়ে নিলে সবার ওপরে চলে আসেন যুক্তরাষ্ট্রের জিমি কনর্স। ১৯৭০ সালে ক্যারিয়ার শুরু করা কনর্স ১৯৯৬ সালে টেনিস ছেড়েছেন। জিতেছেন ১২৫৩টি ম্যাচ। ১০৭১ জয় নিয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে প্রথমে সাবেক চেকোস্লোভাকিয়া ও পরে যুক্তরাষ্ট্রের হয়ে খেলা ইভান লেন্ডল। তিনে রজার ফেদেরার। চারে থাকা আর্জেন্টিনার গিলের্মো ভিলাস জিতেছেন ৯২৯টি ম্যাচ। পরের দুটি স্থানে দুই আমেরিকান জন ম্যাকেনরো (৮৭৫) ও আন্দ্রে আগাসি (৮৭০)।