কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিগর দিমিত্রভ
গ্রিগর দিমিত্রভ

টেনিসে তিনি যতটা না খ্যাতি কুড়িয়েছেন খেলার কারণে, তার চেয়ে বেশি নাম কিনেছেন মারিয়া শারাপোভার প্রেমিক হিসেবে। কিন্তু রুশ সুন্দরীর সঙ্গে তাঁর সম্পর্কটা ভেঙে গেছে ২০১৫ সালে। এটি কতটা মানসিক পীড়া দিয়েছে, তিনিই ভালো বলতে পারবেন। কিন্তু খেলোয়াড়ি ক্যারিয়ারের জন্য এটিকে আশীর্বাদই মনে করেন গ্রিগর দিমিত্রভ। পরশু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুলগেরিয়ান তারকা জানিয়ে দিলেন, অভিসারের কারণেই বিশ্ব টেনিসে আলো ছড়াতে দেরি হয়েছে! সাম্প্রতিক ফর্ম অবশ্য তাঁর কথাকে সমর্থনই করে। গত মাসে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছেন। তরতর করে উঠে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোয় হারিয়েছেন জোকোভিচ-ঘাতক দেনিস ইস্তোমিনকে। জীবন থেকে শারাপোভা সরে যাওয়ায় আসলে ভালোই হয়েছে দিমিত্রভের!