কারণ ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ম্যাচে মাত্র ২ জয়। মারিয়া শারাপোভার বিপক্ষে রেকর্ডটা মোটেও উজ্জ্বল ছিল না ক্যারোলিন ওজনিয়াকির। তার ওপর তিন সেটের ম্যাচে ভেঙে পড়ার ঘটনাও ছিল তাঁর। ২০০৯ সালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে তো অসুস্থই হয়ে পড়েছিলেন। অথচ বছর শেষের ডব্লুটিএ টুর্নামেন্টে পরশু ৩ ঘণ্টা ১৬ মিনিটের ম্যাচে ওজনিয়াকি ৭-৬ (৭/৪), ৬-৭ (৫/৭), ৬-২ গেমে হারিয়ে দিলেন শারাপোভাকে! আর জয়ের পর বললেন, ‘আরও কিছু সময় খেলা চালিয়ে যাওয়ার শক্তি ছিল আমার।’ ডেনিশ টেনিস তারকার এই বদলে যাওয়ার রহস্যটা হলো ম্যারাথন! ২ নভেম্বর নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেবেন বলে কয়েক মাস ধরেই বাড়তি দৌড়ানোর অনুশীলন করে আসছেন। ওজনিয়াকি মনে করেন সেই ম্যারাথন-প্রস্তুতিই তাঁর শরীরটাকে লম্বা সময়ের ম্যাচের জন্য উপযোগী করে তুলেছে। প্রতিপক্ষ সাবধান! এএফপি।