কারণ সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ার সর্বোচ্চ ২৪৫। পাঁচ বছর পর টেস্ট প্রত্যাবর্তনে কী দুর্দান্তই না শোয়েব মালিক! পেছনের কারণটা কী? সানিয়া মির্জা। টেনিস সার্কিটে স্ত্রীর সাফল্যই নতুন করে ক্যারিয়ার গড়তে উদ্দীপ্ত করেছে শোয়েব মালিককে। পাকিস্তানের সাবেক অধিনায়কের স্বীকারোক্তি, ‘সম্প্রতি টেনিসে দারুণ সাফল্য পেয়েছে সানিয়া। একজন পেশাদার অ্যাথলেট হিসেবে ভালো খেলার জন্য এটা আমার ওপর চাপ তৈরি করেছিল।’ স্ত্রী সাফল্য পাচ্ছেন, আর তিনি ব্যর্থ—এই চাপটাই বদলে দিয়েছে তাঁকে, ‘পেশাদার অ্যাথলেট আমরা, স্বামী-স্ত্রীর মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা আছে। অনুশীলনে আমার মানসিকতা এখন বদলে গেছে। আমি কঠোর পরিশ্রম করি, খেলাটা নিয়ে আরও মনোযোগী। এই যে পরিবর্তন, সাম্প্রতিক সাফল্য এবং ক্যারিয়ারের পুনর্জন্ম, এর কৃতিত্বটা আমার স্ত্রীকে দিতে চাই আমি।’ আইএএনএস।