কারবারের প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। জিতেছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনও। অ্যাঞ্জেলিক কারবারের ক্যারিয়ারের সাফল্যে মোড়ানো বছরটির প্রতিফলন র্যা ঙ্কিংয়েও। ১২ সেপ্টেম্বর প্রথমবারের মতো উঠে যান টেনিস র্যা ঙ্কিংয়ের শীর্ষে। পরশু নিশ্চিত হয়েছে, র্যা ঙ্কিংয়ের শীর্ষে থেকেই জার্মান এই প্রতিযোগী শেষ করতে যাচ্ছেন বছরটা। এএফপি।