কিরগিয়স কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাকার জল কোথায় গড়াল! টেনিস কোর্টের একটা ঘটনা থেকে নিক কিরিয়স এখন ‘টক অব দ্য অস্ট্রেলিয়া’। উইম্বলডনের চতুর্থ রাউন্ডে নিক কিরিয়স পরশু হেরে গেছেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকেটের কাছে। ওই ম্যাচেই আম্পায়ারের সঙ্গে বেশ কয়েকবার তর্কে জড়িয়েছেন কিরিয়স, দ্বিতীয় সেটের সময় ইচ্ছা করে খেলা ছেড়ে দেওয়ার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ব্যঙ্গাত্মকভাবে। এসব কিছু নিয়েই অস্ট্রেলিয়ান এই টেনিস খেলোয়াড়ের সমালোচনা হচ্ছিল। দেশটির সাঁতার কিংবদন্তি ডন ফ্রেজারও সেটা করতে গিয়েই বলে ফেলেছিলেন, ‘ঠিকমতো আচরণ করতে না পারলে তাদের উচিত পৈতৃক দেশে ফিরে যাওয়া।’ কিরিয়সের বাবা গ্রিক, মা মালয়েশিয়ান। পরে অলিম্পিকে আটটি সোনাজয়ী ফ্রেজারকে ফেসবুকে একহাত নিয়েছেন কিরিয়স, ‘অস্ট্রেলিয়ায় কিংবদন্তি আদপে একজন পুরোপুরি বর্ণবাদী।’ এএফপি।