প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। কোন মা-বাবাই না চাইবেন গ্যালারিতে বসে সেই ফাইনালের সাক্ষী হতে! সেরেনার বিপক্ষে উইম্বলডনের মহিলা এককের ফাইনালে থাকতে চেয়েছিলেন গারবিন মুগুরুজার বাবা হোসে আন্তোনিও ও মা স্কারলেটও। কিন্তু মেয়ের কুসংস্কার অল ইংল্যান্ড ক্লাবে তাঁদের আসতে দিচ্ছে না! মুগুরুজার আগের ম্যাচটি তাঁরা দেখেছেন টিভিতেই। মুগুরুজা চান তাঁরা ছোট পর্দাতেই ফাইনালটি দেখুন। নিত্যদিন যে অভ্যাস মেনে খেলে ফাইনালে উঠেছেন, তার কোনো কিছুতেই পরিবর্তন আনতে চান না মুগুরুজা। সকালে একই সময়ে দাঁত মাজেন। প্রতিদিন একই পা নিচে নামিয়ে বিছানা ছাড়েন। কোনো পরিবর্তন আনতে চান না বলেই মা-বাবার অল ইংল্যান্ড ক্লাবে আসার ব্যাপারে ‘না’ করে দিয়েছেন কুসংস্কারে বিশ্বাসী মুগুরুজা! মেইল অনলাইন।