প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টরন্টো কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। ইউজিনি বুশারের কি সে জন্য মন খারাপ? দেখে মোটেও সে রকম কিছু মনে হচ্ছে না। বরং টেনিস থেকে দূরে গিয়ে সময়টা দারুণ উপভোগই করছেন কানাডিয়ান সুন্দরী। পরশু টুইটার ও ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি দিয়েছেন বুশার। যেখানে দেখা যাচ্ছে, শরীরে দড়ি বেঁধে এই টেনিস খেলোয়াড় ঝুলে আছেন ৫৫৩ মিটার উঁচু ওন্টারিওর সিএন টাওয়ারের ছাদের কিনারে! রোমাঞ্চকর বৈকি! ডেইলি মেইল।