ক্ষমা ও ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেড কাপের প্রথম রাউন্ডে জার্মানির আন্দ্রেয়া পেতকোভিচের মুখোমুখি যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিসকে। ম্যাচ শুরুর আগেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিয়মানুযায়ী ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত গাওয়া হয়। আয়োজক যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) শিল্পীদের দিয়ে জার্মানির জাতীয় সংগীতের এমন একটা সংস্করণ গাওয়ালেন, যেটা বাতিল হয়ে গেছে অনেক আগেই। অ্যাডলফ হিটলারের সেই নাৎসি যুগের জাতীয় সংগীত শুনে তো ভীষণ বিব্রত পেতকোভিচ ও জার্মান দলের কর্মকর্তারা। ভুল বুঝতে পেরে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন পরে ক্ষমা চেয়েছে। ইউএসটিএ এক বিবৃতিতে বলেছে, এমন ভুল আর করবে না। কিন্তু তাতে কি আর জার্মানদের ক্ষোভ কমে! পেতকোভিচ তো বলেছেনই, এত বিশ্রী অভিজ্ঞতা তাঁর জীবনে আর হয়নি।