ক্ষিপ্ত খেলোয়াড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্ত বিপক্ষে গেলেই বিরক্তি জাগে, সে যে খেলাই হোক না কেন। নিজের বিরক্তি কেউ মাথা নেড়ে প্রকাশ করেন, কেউ রেফারির দিকে দৃষ্টিবাণ হেনে বুঝিয়ে নেন। মাজিদ আবেদিনি এত ‘শান্তশিষ্ট’ পথে হাঁটতে রাজি ছিলেন না। ইরানের এই টেনিস খেলোয়াড় ‘র্যা কেট থাকতে চোখে কী?’ নীতিতে বিশ্বাসী। গত সপ্তাহে তুরস্কে এক প্রতিযোগিতায় বাছাইপর্বের ম্যাচ খেলছিলেন তিনি। ম্যাচ অফিশিয়ালের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় আবেদিনি তাঁকে তাড়া করেন। ভীত সেই অফিশিয়াল দৌড়ে কোর্ট থেকে বেরিয়ে তাঁর পেছনের গেট বন্ধ করে দেন। ক্ষিপ্ত আবেদিনি তাতেও থামেননি। বন্ধ গেটে টেনিস র্যা কেট ও পা দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন। আবেদিনির এমন আচরণ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে (আইটিএফ) বাধ্য করেছে সাময়িকভাবে তাঁকে নিষিদ্ধ করতে। এখন দীর্ঘমেয়াদি শাস্তির কথা ভাবছে আইটিএফ। যে ম্যাচ নিয়ে এত কিছু, সে ম্যাচেও তাঁকে পরাজিত ঘোষণা করা হয়েছে। সূত্র: ইএসপিএন।