খাপ্পা আজারেঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের চোটটা ভালোই ভুগিয়েছে। যেটির জন্য বছরের শুরুতে পাঁচ মাস মাঠের বাইরেও থাকতে হয়েছিল। কিন্তু প্রতিদিন সেই পুরোনো কাসুন্দি শুনতে কাঁহাতক ভালো লাগে? ভিক্টোরিয়া আজারেঙ্কা তাই তিতিবিরক্ত হয়ে মেজাজই হারিয়ে ফেললেন। কাল আলেসান্দ্রা ক্রুনিচকে হারিয়ে আজারেঙ্কা উঠে গেছেন ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে। জয়ের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আবারও পায়ের চোটের প্রসঙ্গ তোলায় রীতিমতো খেপে গেছেন তিনি। ঝাঁঝালো গলায় বলেছেন, ‘আপনারা এমন ভাব করছেন যেন আমাকে দশটা হাঙর আক্রমণ করেছিল আর আমি কোনোমতে প্রাণ বাঁচিয়েছি। ও হ্যাঁ, আমি কিন্তু একটা ডলফিনের জীবনও বাঁচিয়েছি।’ শেষ কথাটা ব্যঙ্গ করে। এখানেই না থেমে আজারেঙ্কা বললেন, ‘আগে যা হওয়ার সেটা তো হয়েছেই। আমি তো বোতল ঘষে দৈত্য ডেকে অতীতটা বদলে দিতে
পারি না।’ এএফপি।