খুন হয়েছিলেন ওয়ানজিরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে আত্মহত্যা করেননি স্যামুয়েল ওয়ানজিরু! ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনাজয়ী কেনিয়ান ম্যারাথনার খুন হয়েছেন! মাথায় ভোঁতা কিছুর আঘাতই ওয়ানজিরুর মৃত্যুর কারণ, দীর্ঘদিন তদন্ত শেষে পরশু জানিয়েছেন কেনিয়ার এক শীর্ষ রোগতত্ত্ববিদ। ২০১১ সালের মে মাসে নিজবাড়ির দোতলার ব্যালকনি থেকে পড়ে মাত্র ২৪ বছর বয়সেই প্রাণ হারান ওয়ানজিরু। প্রথমে শোনা গিয়েছিল বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো এই অ্যাথলেট স্ত্রীর ভয়েই লাফিয়ে পড়েন ব্যালকনি থেকে। এএফপি।
প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যা বলা হলেও পরে আরও দুটি তদন্তে মৃত্যুর ভিন্ন কারণ বেরিয়ে আসে। এরপরই কেনিয়ান সরকার অধিকতর তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্তেই জানা যাচ্ছে দোতলা থেকে পড়ার পরও বেঁচে ছিলেন ওয়ানজিরু। এরপর ভোঁতা কিছু দিয়ে কেউ তাঁর মাথায় আঘাত করেছে।