গরমে শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাজয়ের শিক্ষাবিষয়ক অনেক প্রবাদবাক্য আছে চীন-জাপানে। ডাচ কোনো প্রবাদের কথা তেমন শোনা যায় না। তবে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হারের পর কিছু মনে রাখুন আর নাই রাখুন, চল্লিশের দশকের একটি ব্রিটিশ বিজ্ঞাপনের স্লোগান হয়তো ডাচ মহিলা টেনিস খেলোয়াড় রিচেল হগেনক্যাম্পের মনে উঁকি দিতে পারে, তবে একটু অন্যভাবে, ‘বাইরে বের হতে চান, সঙ্গে হ্যাট নিয়ে যান।’ ব্যাপার হলো, গত বুধবার ব্রিটেনে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আগুন গরম এই আবহাওয়ায় মারিয়া শারাপোভার বিপক্ষে ম্যাচটিতে হগেনক্যাম্পই সম্ভবত একমাত্র ব্যক্তি, যার মাথায় কোন টুপি বা হ্যাট ছিল না। ফলাফলও যা হওয়ার তাই হলো। মাত্র ৬৫ মিনিট স্থায়ী ম্যাচটিতে ৬-৩, ৬-১ গেমে সরাসরি হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন হগেনক্যাম্প। রয়টার্স।