গ্র্যান্ড স্লাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্গারেট কোর্ট
মার্গারেট কোর্ট

‘সেরেনা স্লাম’ পূর্ণ হয়েছে। এবার কি বছরের চারটি বড় টুর্নামেন্টই জিতে সত্যিকারের ‘গ্র্যান্ড স্লাম’ জিতবেন সেরেনা উইলিয়ামস? আগস্ট-সেপ্টেম্বরের ইউএস ওপেনটা জিতলে একই সঙ্গে স্টেফি গ্রাফের দুটি কীর্তি স্পর্শ করবেন সেরেনা। ১৯৮৮ সালে নারী-পুরুষ মিলিয়েই সর্বশেষ বছরের সব গ্র্যান্ড স্লাম জিতেছেন গ্রাফ। সেরেনা ছুঁয়ে ফেলবেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি মেয়েদের একক শিরোপা জয়ে গ্রাফের (২২) রেকর্ডও। উইম্বলডন জিতে একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত মিলিয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকাতেও শীর্ষ পাঁচে উঠে এসেছেন সেরেনা। ২১টি একক, ১৩টি দ্বৈত ও ২টি মিশ্র দ্বৈত—মোট ৩৬টি গ্র্যান্ড স্লাম শিরোপা সেরেনার। সব যুগ মিলিয়ে সবচেয়ে বেশি ২৪টি একক শিরোপাজয়ী মার্গারেট কোর্ট এখানেও সবার ওপর (৬৪)। কোর্ট ও সেরেনার মাঝে আছেন মার্টিনা নাভ্রাতিলোভা (৫৯), বিলি জিন কিং (৩৯) ও মার্গারেট অসবোর্ন ডুপন্ট (৩৭)।