প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা উইলিয়ামস। গড়েছিলেন উন্মুক্ত যুগে মেয়েদের এককে সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড। পাঁচ বছর পর কাল ষষ্ঠ শিরোপা জিতলেন সেরেনা। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ছয়বার ইউএস ওপেনও জিতেছেন উইলিয়ামস বোনদের ছোটজন। তবে সেখানে ছয়বার চ্যাম্পিয়ন হয়ে সেরেনার সঙ্গী ক্রিস এভার্টও। ফ্রেঞ্চ ওপেনটাও সবচেয়ে বেশি সাতবার জিতেছেন এভার্ট। উইম্বলডনে সবচেয়ে বেশি নয়বার চ্যাম্পিয়ন হয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। উন্মুক্ত যুগ কিংবা তার আগের সময় ধরেও উইম্বলডনটা সবচেয়ে বেশি জিতেছেন সাবেক চেক ও বতর্মানে যুক্তরাষ্ট্রের নাগরিক নাভ্রাতিলোভা। তবে ১১ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবার ওপরে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট।