গ্র্যান্ড স্লামে টানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লাম হচ্ছে, কিন্তু রজার ফেদেরার নেই! অবিশ্বাস্য ঘটনাটাই দেখতে যাচ্ছে এবারের ফ্রেঞ্চ ওপেন। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম থেকে নাম প্রত্যাহার করেছেন সুইজারল্যান্ডের টেনিস মহাতারকা। ফেদেরারকে ছাড়া সর্বশেষ গ্র্যান্ড স্লাম হয়েছে সেই ১৯৯৯ সালে। সেবার বাছাইপর্ব পেরোতে না পারায় ইউএস ওপেনের মূল পর্বে খেলতে পারেননি পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের অধিকারী। এরপর ২০০০ সালে অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত টানা ৬৫টি গ্র্যান্ড স্লাম খেলেছেন ফেদেরার। পুরুষ টেনিসে টানা গ্র্যান্ড স্লাম খেলার রেকর্ড এটাই। মেয়েদের বিভাগে টানা ৬২টি স্লাম খেলে সবার ওপরে জাপানের আই সুগিয়ামা।
পুরুষ টেনিসে টানা গ্র্যান্ড স্লামে অংশগ্রহণ
৬৫
রজার ফেদেরার
সুইজারল্যান্ড
৫৬
ওয়েইন ফেরেইরা
দক্ষিণ আফ্রিকা
৫৬
ফেলিসিয়ানো লোপেজ
স্পেন
৫৪
স্টেফান এডবার্গ
সুইডেন
৫১
ফার্নান্দো ভারদাসকো
স্পেন
* ধারাটা চলছে